বিজ্ঞাপন

গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজাহান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ও পরিচালনা কমিটির সদস্য আব্দুর রকিব।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ রোমানুল হক সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি ভালো ফলাফল শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো বিদ্যালয় ও অভিভাবকদের সম্মান বৃদ্ধি করে। এই কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।

অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয় এবং তাদের মিষ্টিমুখ করানো হয়।

উল্লেখ্য, চলতি বছর গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৪০ জন উত্তীর্ণ হন এবং ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয়ের গৌরব বাড়ায়।

বিজ্ঞাপন

পড়ুন : ইউটিউব দেখে আঙুর চাষ করে চমক লাগিয়ে দিলেন মেহেরপুরের দেলোয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন