মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা ও চাঁদাবাজির টাকা সহ শিশির আহমেদ (২৫) নামে গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার(১০ ডিসেম্বর) রাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শিশির আহমেদ গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ছেলে।
জানা গেছে, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে গাংনী ক্যাম্পের সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে শিশির আহমেদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির ৫৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ৭ টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন- প্রার্থিতা ফিরে পেলেন রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা


