০২/০৩/২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” শ্লোগানে আয়োজিত এ কর্মশালায় গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে ফ্লিপচার্ট কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।


কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুললে ভবিষ্যতে একটি সুস্থ জাতি গঠন সম্ভব হবে।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, ফ্লিপচার্ট একটি সহজ ও কার্যকর উপকরণ। এটি ব্যবহার করে শিক্ষার্থীদের কাছে নিরাপদ খাদ্যের গুরুত্ব সহজভাবে তুলে ধরা যাবে। শিক্ষকরা এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

পড়ুন- অবরুদ্ধ গণঅধিকার পরিষদ নেতাকে উদ্বার করলো সেনাবাহিনী-পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন