মেহেরপুরের গাংনী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, বিশেষ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা।
এসময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার আনসার ভিডিপি কর্মকর্তার রকিবুল ইসলাম সজীব গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,উপজেলা জামায়াতের আমির ডা রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, সেই ভয়াল রাত বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা।
পড়ুন:নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়
দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক
ইমি/


