মেহেরপুরের গাংনীর দুটি সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৭৬ হাজার ৫০০ টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালে রয়েছে ৫৫ বোতল ভারতীয় মদ, ২,২৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস চকলেট বাজি।
বিজিবি আজ শনিবার দুপুর ২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় শেওড়াতলা বিওপির এলাকার একটি চৌকষ টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল মদ ও ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩,২২,৫০০ টাকা।
একই সময় কাজিপুর বিওপির অধীনে কাজিপুর বর্ডারপাড়ার মাঠে পৃথক অভিযানে আরও ৪০ বোতল মদ, ১,২৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
এই অভিযানের আনুমানিক সিজার মূল্য ৪,৫৪,০০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন বিরুদ্ধ যে কোনও কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
পড়ুন:চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু
দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইমি/


