23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মুরুটিয়া সীমান্ত দিয়ে ১৩৬ ও ১৩৭ নম্বর আন্তর্জাতিক পিলার পয়েন্টে এই আটজনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে রংমহল বিওপি’র (বর্ডার আউট পোস্ট) কাথুলী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), খুলনার দৌলতপুর উপজেলার আমিনুল ইসলাম (২৮), নড়াইলের আবেজান খাতুন (৪০), জামালপুরের ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), এবং শিশু রহিম (৫) ও রোহান (৩)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, এসব ব্যক্তি সীমান্তবর্তী সড়ক ধরে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় অসংগতি পাওয়ায় তাদের আটক করা হয়।

রংমহল বিজিবি ক্যাম্প সূত্র জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে। তারা খুলনা, সাতক্ষীরা ও জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজিবি চুয়াডাঙ্গা-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “বিজিবি আটজনকে আমাদের হেফাজতে দিয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: পটুয়াখালীতে ৫৫ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ১৭ হাজার ৪১৭ জন

দেখুন: খুলনা সিটিতে রাত পোহালেই ভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন