বিজ্ঞাপন

গাংনীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার গোপালনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, গোপালনগর গ্রামের মৃত হাজী জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে নজমুল হক পুকুরে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন। এতে ‘ভূমি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’-এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন গাংনী থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদ্দাম হোসেন বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি সাধন করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

দেখুন: নদীবন্দরে ১ নম্বর সংকেত, ৮ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন