০৯/০২/২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
14 C
Dhaka
০৯/০২/২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় আসামী ধরতে গিয়ে আ’লীগের নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন – গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) কায়েস।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (রবিবার) রাত সাড়ে আটটার দিকে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। এ সময় আ’লীগের নেতা কর্মীরা চেয়ারম্যানের বাড়ির ভিতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ব্যাপক মারধর করে। এসময় তারা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুরও করে। একপর্যায়ে এসআই সেলিম রেজা এবং এসআই কায়েস আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী’র নেতৃত্বে একটি টহল পুলিশ দল এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধা-নীলফামারীতে পিস্তল ও শুটারগান জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন