ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের পাঁচটি ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালটে সিল মেরে নেওয়ার অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুর রহিম সরকার।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে এই লিখিত অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে আব্দুর রহিম সরকার উল্লেখ করেন, জাতীয়তাবাদী দল বিএনপির ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী পাঁচটি কেন্দ্রে প্রবেশ করে ভোট মেরে নেয়।
পড়ুন : গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক


