গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা রাস্তার পাশের একটি পুকুরে লাফ দিলে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পুলিশ খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য ছিলেন।
পড়ুন: নদীপথে ভারতীয় কম্বল পাচারকালে দুর্গাপুরে দুইশো পিস কম্বলসহ আটক ১


