বিজ্ঞাপন

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার ,হত্যার অভিযোগে স্বামী আটক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রজিবা (২৫) নামে এক গৃহবধূর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে রজিবা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর জানা জানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। 
নিহত গৃহবধূর স্বামী সুজা মিয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,  ” পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং এলাকাবাসীর অভিযোগের উপর ভিত্তি করে গৃহবধূর স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পড়ুন- রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

দেখুন- জ্বালানি সংকটে ৬টায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত, যা বলছেন সাধারণ মানুষ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন