১৪/০২/২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের দুই যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত নিহত হয়েছেন। এ সময় আর দুই যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম এবং নবাব আলীর ছেলে রকি (২৮)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন আটো ভ্যানের চালক রবিউল ইসলাম ও আরেক যাত্রী আব্দুল বাকী।

আজ মঙ্গলবার রাতে উপজেলা শহরের পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রাত সাড়ে ৭টার দিকে একটি আটো ভ্যান চারজন যাত্রী নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে রংপুরের দিক থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই নিহত হন।। এ সময় অটো ভ্যান চালকসহ দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের ঘটনারস্থল থেকে উদ্ধার হাসপাতালে ভর্তি করান।

দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। নিহত দুই জনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন