বিজ্ঞাপন

গাইবান্ধায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন


আজ শুক্রবার সকালের দিকে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা হয়।স্থানীয়রা জানায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের উপর শুয়ে থাকায় অবস্থায় অজ্ঞাত এ বৃদ্ধার মৃত্যু হয়।

ট্রেন যাত্রী আশরাফি আক্তার বলেন, আমি রাম সাগর ট্রেনে রংপুর যাচ্ছিলাম হঠাৎ নলডাঙা স্টেশনে মানুষের চিৎকারে শুনে নামি। দেখি ট্রেনের নিচে একজনের খন্ডিত দেহ।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

পড়ুন- হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৪ শিশুর মৃত্যু

দেখুন- যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন