গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংড়াকান্দি বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শক্রবার (১০ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে তিন টার দিকে উপজেলার চরাঞ্চলের ফুলছড়ি ইউনিয়নের টেংড়াকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের ওবায়দুল ডাক্তারে ঔষধের দোকানে দুর্বৃত্তরা আগুন দিলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কাশেমের মনোহারি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে যাওয়া আগেই ওবায়দুল ডাক্তারে ঔষধের দোকান ও কাশেমের মনোহারি দোকানসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল ডাক্তার বলেন, তার দোকানে ১৫ লাখ ঔষধ ছিল, যা আগুনে ভস্মীভূত হয়েছে। তিনি দাবি করেন, পূর্ব-শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার দোকানে আগুন দেওয়া হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: সংসদে নারায়ণগঞ্জ-বরিশাল-ময়মনসিংহ-কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
আর/


