০১/০৩/২০২৬, ২১:২৮ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এবিএম জাকারিয়ার সরকার জামিল (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১ মার্চ) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে জাকারিয়ার সরকার জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জামিল সরকার নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। সে স্থানীয় কান্তনগর মাদরাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষার্থী।

নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগমের সাথে দীর্ঘদিন থেকর জামিল সরকারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি বেলাল মিয়ারা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাঁধা দিতে গিয়ে লাঠি ও অস্ত্রের আঘাতে জামিল সরকারসহ তাদের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বুকে আঘাতপ্রাপ্ত জামিল সরকার বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার দিকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে জামিল সরকার মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে কিশোরের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: আবারও ইমাম জোবায়েরের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন