গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়ির ভিতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
এদিকে ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল)শেখ মুত্তাজুল ইসলামকে আহবায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একটি দুই মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি লম্বা টেবিল। টেবিল ঘেঁষে চারদিকে চেয়ার সাজানো। চেয়ারে পাঁচ থেকে ছয়জন বসে আছেন। পাশে পুলিশের পোশাকে একজন দাঁড়িয়ে আছেন। কেউ টি শার্ট কেউ গেঞ্জি, কেউ পুলিশের পোশাক পড়ে আছেন। একজনের মাথার ওপরের দিকে কালো চশমা। প্রত্যেকের সামনে টেবিলে একটি করে মানি ম্যাগ। টেবিলের চারপাশে বসে টেবিলের ওপরে তাস ও টাকা। চেয়ারে বসে টেবিল থেকে তাস নিচ্ছে। মুখে ১৭,১৮, ২০ শোনা যাচ্ছে। একটু পর পর মানিব্যাগ থেকে কেউ টাকা বের করে টেবিলের ওপর রাখছেন। কেউ তাস হাতে নিচ্ছেন। টেবিলের ওপর ১০ টাকা, ২০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার অনেক নোট ছড়িয়ে ছিটিয়ে আছে।
চার মিনিট ৩৭ সেকেন্ডের অন্য একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্য এক নারী নিয়ে রোমান্স করছেন।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন মুঠোফোনে বলেন, ফাঁড়িতে টাকা তারা দিয়ে খেলেছে। এটা অপরাধ। তিনি আরও বলেন, ভিডিওতে আমরা যাদেরকে চিনতে পেরেছি, তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পড়ুন- সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী


