১৩/০২/২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ জামায়াত নেতা অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জামায়াত নেতা অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়ি পাল্লা প্রতীকে এক লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ধানের শীষ প্রতীকে ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত সাড়েটার দিকে বিষয়টি নিশ্চিত করছেন সহকারি রিটানিং কর্মকর্তা ইফতার জাহান তুলি।

এর আগে সকাল সাড়ে সাতটায় একযোগে উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। এ আসনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়।

এছাড়া আসটিতে জাতীয়পাটির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ভোট পান ৩৩ হাজার ৯২৭টি। পাটি পাটি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মো মোস্তফা মহসীন টেঁকি প্রতীকে ২৭হাজার ১৩০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো রমজান আলী হাতপাখা প্রতীকে দুই হাজার ৪৪ ভোট, বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী পরমানন্দ দাস কাঁচি প্রতীকে ৩৯৪ ভোট, মোছা. ছালমা আকতার কলস প্রতীকে ৩৬৮, মো. কওছর আজম হান্নু প্রজাপতি প্রতীকে ১৭৪ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন