১৩/০২/২০২৬, ৪:২১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৪:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধা-৫ : জামায়াত নেতা আব্দুল ওয়ারেজ বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধা-৫ (ফুলছড়ি- সাঘাটা) আসনে জামায়াত নেতা আব্দুল ওয়ারেজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়ি পাল্লা প্রতীকে ৮৭ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো.ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকে ৭২ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত একটার দিকে বিষয়টি যৌথভাবে নিশ্চিত করছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর ও সাঘাটা উপজেলা মো. আশরাফুল কবীর সহকারি রিটানিং কর্মকর্তা। এর আগে সকাল সাড়ে সাতটায় একযোগে দুই উপজেলার ১৪৬টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। এ আসনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়।

এছাড়া আসটিতে জাতীয় পাটির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ভোট পান তিন হাজার ৩৭৫টি। পাটি পাটি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম শহীদ রঞ্জু মোটর সাইকেল প্রতীকে আট হাজার ৫৯২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজিজুল ইসলাম হাতপাখা প্রতীকে দুই হাজার ১৯০ ভোট, বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী রাহেদা খাতুন কাঁচি প্রতীকে ২৪৬ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি শ্রী নিরমল কাস্তে প্রতীক ৪৬১ ,স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ঘোড়া প্রতীকে ৪৯৯, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ হাঁস প্রতীকে ৩৭ হাজার ২৩৫ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন