গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। পরে রাত নয়টার দিকে ফল ঘোষনা করা হয়। ফলাফলে মোশররফ হোসেন বাবু, সাধারন সম্পাদক মকছুদার রহমান মাষ্টার, সাংগঠনিক টিটন ও রাহাত সাংগঠিক হিসেবে নির্বাচিত হন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোশররফ হোসেন বাবু ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৩৮৮ভোট পেয়ে জয়ী হয়েছেন মকছুদার রহমান মাস্টার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুরে আলম সিদ্দিক পিটন ৩৬৬ ভোট এবং হারুন অর রশিদ রাহাত ৩২৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ বছর ধরে গাইবান্ধা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গাইবান্ধা পার্কে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সম্পাদক সাংগঠনিক দুই পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮৫৭ জন ভোট দেন।
কাউন্সিলে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার বলেন, দীর্ঘ ৯ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।
বিএনপির এই দ্বিবাষিক কাউন্সিলে প্রধান নির্বাচন কমিনারের দায়িত্ব পালন করেন।
দিনের শুরুতে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন একই কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
পড়ুন: নিউইয়র্কে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ
দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |
ইম/


