১০/০২/২০২৬, ১৪:৩৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধা ৫ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে কেন্দ্রে আবেদন

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মনোনয়ন পরিবর্তনের জন্য সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু মিয়া ও সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান সহীদ এবং সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্য সচিব) মঈন প্রধান লাবু কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, গতকাল রোববার বিএনপির কেন্দ্রে পাঠানো হয়েছে, তা আজ সোমবার বিকালে দপ্তর রিসিভ করছেন।

পত্রে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে যার নাম ঘোষণা করা হয়েছে, তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ছিল এবং বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির দলীয় কার্যক্রমে কোনরূপ অংশগ্রহণ ছিল না। ফলে প্রার্থীর সঙ্গে সাঘাটা বিএনপির সর্বস্তরের তৃণমুল নেতাকর্মীর কোন ধরনের দলীয় সম্পর্ক তৈরি হয়নি। তার মাঝে কর্মী বান্ধব বা আচরণ লক্ষ্য করা যায় না। বিধায় বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মী প্রার্থী হিসেবে তাকে বর্জন করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে সর্বস্তরের নেতাকর্মীর মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে এবং নির্বাচনী কার্যক্রমের সঙ্গে দলীয় নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। যার ফলে গাইবান্ধা-৫ আসনের বর্তমান প্রার্থীর পক্ষে বিজয় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বর্তমান প্রার্থীর মনোনয়ন পরিবর্তন বা পুন:বিবেচনা একমাত্র দাবি|

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের মনোনয়ন পরিবর্তনে কেন্দ্রে চিঠি দেয়ার বিষয়ে আমি অবগত নন।

পড়ুন- মানবিক সহায়তায় তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেখুন- সুদানের যু/দ্ধে কলম্বিয়ান ভাড়াটে সৈনিক! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন