আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. আব্দুর রহিম সরকার।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নিকট থেকে সংগ্রহ করা হয়। ডা. আব্দুর রহিম সরকারের পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াত নেতা মশিউর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছি। সেজন্য আমাদের প্রার্থী ডা. আব্দুর রহিমের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হলো।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুর রহিম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।
পড়ুন- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদ্যাপন
দেখুন- ইরানের পর তুরস্কের খেলা


