০৯/০২/২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
14 C
Dhaka
০৯/০২/২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় দলীয় শৃঙ্খলার দায়ে ছাত্রদলের উপজেলা দুই সদস্য সচিবসহ তিনজন বহিষ্কার

গাইবান্ধায়  ছাত্রদলের দুই  উপজেলা সদস্য সচিবসহ তিন ছাত্রনেতাকে বহিষ্কার করছেন কেন্দ্রীয় কমিটি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা  এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকারের বিরোধীতা করায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাহিদ ইকবাল সাইফুলকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় দলীয় সূত্রে জানা যায়,  বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করছেন। দলীয় প্রার্থী সরকার আলম সরকারের প্রচারণা না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গোপনে প্রচারণা করার অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম বলেন, দলীয় শৃঙ্খলার অভিযোগে ওই তিন ছাত্র নেতাকে কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করছেন। আমি সে বিষয়ে অবগত আছি।

পড়ুন: নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন