গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। তিনি
দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ডা. মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭০০ ভোট। ফলে ২১ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন লেবু।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকে এটিএম আওলাদ হোসাইন পলাশ পেয়েছেন ২ হাজার ৮১৬ ভোট এবং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ২ হাজার ০০৯ ভোট।
বিজ্ঞাপন
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


