বিজ্ঞাপন

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ গ্রামে বাড়ি গাইবান্ধায়, স্বজনদের আহাজারি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালের নিহত মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সাথে সাথেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে— তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজ পাড়া গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন। তিনি বলেন নিহতরা সবাই হতদরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন