গাইবান্ধার পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে ববিতা বেগম (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পু্লিশ। ঘটনাস্থলে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পাওয়া যায়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার আমালাগাছী সড়ক সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ববিতা উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, আজ সকাল ১১টার দিকে জরুরী সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ঘরের ভেতর বিছানায় ববিতা বেগম নামে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কেটে ফেলা পুরুষাঙ্গের অংশ পাওয়া যায়। তবে স্বামী হারুনকে বাড়িতে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন:এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা
দেখুন:ভুটান থেকে কম দামে স্বর্ণ কেনার সুযোগ
ইমি/


