বিজ্ঞাপন

কালীগঞ্জে দুইটি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে বিশাল দুই গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাজা গাছ ও গাজা সেবনের সরনজামসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন আড়পাড়ার নদীপাড়া এলাকার হবিবার রহমানের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুইটা প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা। সে নিজের বাড়িতে এই গাঁজার গাছ লাগিয়েছিলেন। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

এনএ/

দেখুন: রাতের আঁধারে কৃষকের ৪ হাজার আনারস গাছ কাটল দুর্বৃত্তরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন