বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধের দাবি আকিজ ভেঞ্চারের

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধ করার লক্ষ্যে ৭ এপ্রিল সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আকিজ ভেঞ্চার এবং মোজোর উদ্যোগে একযোগে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আকিজ হাউস, পান্থপথে আকিজ ভেঞ্চার গ্রুপের অফিস, আমিনবাজারে আকিজ ভেঞ্চার গ্রুপের আরেকটি অফিস এবং ধামরাইয়ে অবস্থিত আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যাক্টরি থেকে সকাল ১১টায় পৃথক পৃথক মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধন ও শোভাযাত্রায় আকিজ ভেঞ্চার গ্রুপ ও মোজোর সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও শোভাযাত্রা থেকে গাজায় চলমান গণহত্যা বন্ধের জন্য এবং ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিশ্ব বিবেকের কাছে জোরালো দাবি জানানো হয়।

মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, গাজায় চলমান সহিংসতা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমবেত কণ্ঠে প্রতিবাদ জানানো হয়। সকল অংশগ্রহণকারীরা একত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা গাজার অবস্থা শীঘ্রই শোধরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং মানবিক সংকটের সমাধান করতে সহায়তা করে।

এটি ছিল একটি শান্তিপূর্ণ এবং শক্তিশালী প্রতিবাদ, যা মানবতার পক্ষে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানায়।

বিজ্ঞাপন

পড়ুন : গাজায় গণহত্যা : বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন