২৬/০২/২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এসময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। একই সময় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা এই হরতাল থেকে অবিলম্বে সরকারের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।

এদিকে একই দাবিতে বিকেলে দুপুর ২টায় শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করে মানুষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন