০১/০৩/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল

গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে “No School Until Genocide Stop in Gaza” স্লোগানকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও হরতাল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলার সদরের থানা মোড়ে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এসব কর্মসুচী পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে এই বর্বরতার অবসান ঘটানোর জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আলী ওসমান ও সঞ্চালনা করেন উপজেলা হেফাজতে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী।

এতে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মোসলেম উদ্দিন, সহ-সভাপতি মুফতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি হাফেজ আমিরুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী, প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গাজার শিশুদের কান্না আর নিরীহ মানুষের রক্তপাত বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

বিক্ষোভ সমাবেশ শুরুর আগে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক সাধারণ জনগণ, আলেম-ওলামাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এ কর্মসূচি শুধু গাজাবাসীর পাশে দাঁড়ানোরই বার্তা দেয়নি। বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় নির্বাহী ম্যাজিস্ট্রেটবিহীন ঈদ, প্রথমবারের মতো দায়িত্বশূণ্য প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন