22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় নতুন সহায়তা কেন্দ্রের বেসামরিক প্রধান স্টিভেন ফ্যাগিন

গাজায় শান্তি বাস্তবায়ন ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য নতুনভাবে গঠিত সংস্থার নেতৃত্বে একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ফরেন সার্ভিস কর্মকর্তা এবং বর্তমান ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিন হবেন এই ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের’ বেসামরিক প্রধান।

এই সংস্থাটির কাজ হবে প্রেসিডেন্টের ঘোষিত গাজার জন্য ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা এবং ফিলিস্তিনি উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি দক্ষিণ ইসরায়েলে অবস্থিত এই সমন্বয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ঘোষণা দেন, প্রায় ২০০ জন মার্কিন সেনা সদস্য সেখানে ইতোমধ্যেই নিয়োজিত রয়েছেন এবং শিগগিরই আরও কূটনীতিক যুক্ত হবেন।

বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিন গাজা সমন্বয় কেন্দ্রের বেসামরিক নেতৃত্বে থাকবেন, যা প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে।’ এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের উদ্যোগে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্ক, যিনি ইউএস আর্মির সেন্ট্রালের কমান্ডার।

স্টিভেন ফ্যাগিন ২০২২ সাল থেকে ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। যদিও হুতি-নিয়ন্ত্রিত সরকারকে ওয়াশিংটন স্বীকৃতি না দেয়ায় তিনি দেশটির বাইরে থেকেই দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজায় হামাস ও ইউএনআরডব্লিউএ’র কোনো ভূমিকা থাকবে না : রুবিও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন