০২/০৩/২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় মুসলমানদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল দশটায় পৌর শহরের  শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ  মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় গিয়ে শেষ করে।

এসময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। মিছিল পূর্ববর্তী সমাবেশে বিভিন্ন দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পরে শান্তি কামনায় আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ দলমত নির্বিশেষে পটুয়াখালীর সকল মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, গাজায় অনতিবিলম্বে শিশু-কিশোর বৃদ্ধসহ সকল গণহত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ইসরায়েলি পন্য ব্যবহার করা হতে বিরত থাকতে হবে। তারা জাতিসংঘ নিষ্কৃয় থাকায় জাতি সংঘের প্রতি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।বক্তারা বাংলাদেশ ইসরাইলি পন্য আমদানি না করার জন্য  প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান। যুদ্ধ দ্রুত বন্ধ না করা হলে বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা দেয়।

পড়ুন : পটুয়াখালীর দুমকিতে আ.লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন