গাজার ‘কৌশলগত এলাকা’ দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে একটি বড় অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, তারা এরইমধ্যে সৈন্যদের একত্রিত করেছে যাতে গাজার ‘কৌশলগত এলাকা’ দখল করা যায়।
এদিকে, হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৫০ জন নিহত হয়েছেন।
দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ মাসে ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণ অবরোধ আরোপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে, গাজায় ‘অনেক মানুষ অনাহারে’ আছেন।’
এদিকে, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে এবং অবরোধ প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ইসরাইল তাদের বোমাবর্ষণ তীব্র করেছে এবং সীমান্তে সাঁজোয়া বাহিনী মোতায়েন করেছে।
পড়ুন: উত্তর গাজায় ইসরায়েলের হামলা, ঢুকছে ট্যাংক
দেখুন: ই/স/রা/ই/ল-আ/মে/রি/কা ফাঁদ পেতেছিল, কিন্তু ই/রা/ন যেন আ/গু/নে ঘি ঢেলে দিল
এস


