১২/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

৮ এপ্রিল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল পূর্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের সালেহের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোষাধক্ষ অ্যাড. মামুন হোসেন মিয়াজী।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সিনিয়র আইনজীবী অ্যাড.নাজিমুল্লা বাপ্পি, অ্যাড.দেলোয়ার হোসেন প্রধানীয়া, ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, সিনিয়র আইনজীবী অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

দেখুন: আর্জেন্টিনাসহ যেসব দেশে গাঁজা সেবন বৈধ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন