১১/০২/২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলি সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দেওয়ার ঘটনার মধ্যে কাৎজ এ নির্দেশ দেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তাঁর দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন তাণ্ডবে ১৫ মাসে উপত্যকাটির প্রায় পুরোটা বিধ্বস্ত হয়েছে।’

কাৎজ বলেন, ‘গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আমি নির্দেশ দিয়েছি। তাঁদের গ্রহণে রাজি, এমন যেকোনো দেশে তাঁরা (গাজার বাসিন্দারা) চলে যেতে পারেন।’

এর আগে গতকাল নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেন, ‘যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে।’ 

ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেয়ানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন।  

নেতানিয়াহু বলেছেন, ‘আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা? তারা (ফিলিস্তিনি) গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে। কিন্তু গাজাকে পুননির্মাণ করতে হবে।’

এনএ/  

দেখুন: গাজা দখল করার খায়েশ ট্রাম্পের? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন