19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরের কারখানার শব্দ দূষণ থেকে বাঁচার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় একটি কারখানা থেকে সৃষ্ট শব্দ দূষণের হাত থেকে নিজেদের রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে কারখানার সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম রিপন, হাজী হারুন অর রশিদ, সালনা দাখিল মাদ্রাসার শিক্ষক তাসলিমা আক্তার, হোসনে আরা সহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, পোড়াবাড়ী এলাকায় ওয়েস্টার্ণ সুপেরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার মেশিন থেকে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। এতে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। এছাড়া ভাইব্রেশনের কারণে ঘরের দরজা জানালা ভেঙে পড়ছে, গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। বিষয়টি মালিকপক্ষকে জানানোর পরও কোন সমাধান না আসায় তারা আন্দোলনে নেমেছেন।
এসময় শব্দ দূষণের হাত থেকে এলাকার জনজীবন বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এক পর্যায়ে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কে ২০মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিজ্ঞাপন

পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিজেপিসি’র মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন