বিজ্ঞাপন

গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে ট্রা‌কের সা‌থে মি‌নিবা‌সের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১৫ জন

গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে দা‌ড়ি‌য়ে থাকা ট্রা‌কের সা‌থে যাত্রী মি‌নিবা‌সের ধাক্কায় ঘটনাস্থ‌লেই ৩ জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে । আহত হ‌য়ে‌ছে অন্তত ১৫ জন ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপুর মহানগ‌রের কোনাবা‌ড়ি ফ্লাইওভা‌রের উপ‌রে র‌বিবার সন্ধ‌্যায় এ দুর্ঘটনা ঘ‌টে । হতাহত কারও প‌রিচয় নি‌শ্চিত করা যায়‌নি ।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, র‌বিবার সন্ধ্যা ৬ টার দি‌কে গাজীপু‌রের চান্দনা চৌরাস্তা থে‌কে তাকওয়া প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি মি‌নিবা‌স কা‌লিয়াকৈ‌রের চন্দ্রায় যা‌চ্ছিল ।

কোনাবা‌ড়ী ফ্লাইওভা‌রের মাঝামা‌ঝি এলাকায় বিকল হওয়া এক‌টি ট্রা‌কের ‌পিছ‌নে ধাক্কা লে‌গে মি‌নিবা‌সের সাম‌নে অংশ দুম‌রে মুচ‌রে যায় । এতে ঘটনাস্থ‌লেই এক নারীসহ ৩ জ‌নের মৃত্যু হয় । আহত হয় অন্তত ১৫ জন পু‌লিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার ক‌রে আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে যায় ।

নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে । এঘটনায় এক ঘন্টা মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ থা‌কে । এতে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয় । পু‌লিশ দুর্ঘটনা কব‌লিত গাড়ী দু‌টি ফ্লাইওভার থে‌কে অন‌্যত্র স‌ড়িয়ে নি‌লে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয় ।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার উপপ‌রিদর্শক রেজাউল করীম জানান, নিহত‌দের মর‌দেহ সনা‌ক্তের কাজ চল‌ছে । আহতেদের চি‌কিৎসার জন্য হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে । প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাখা‌বিক হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি প্রায় ৬০ লাখ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন