28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরের ৫টি আসনে কে কোন দলের হয়ে লড়বেন

গাজীপুরের ৫টি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

এরমধ্যে গাজীপুর ১ আসনে ৮ জন, গাজীপুর ২ আসনে ১৮ জন, গাজীপুর ৩ আসনে ১০ জন, গাজীপুর ৪ আসনে ৯ জন এবং গাজীপুর ৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গাজীপুর ১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (লেবার পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), তাসলিমা আক্তার (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), এস এম শফিকুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ ইমারাত হোসেইন খান (স্বতন্ত্র), মোঃ মজিবুর রহমান (বিএনপি), রুহুল আমীন (বাংলাদেশ ইসলামী আন্দোল) ও মোঃ শাহ্ আলম বকশী (বাংলাদেশ জামায়াতে ইসলামী)র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাজীপুর ২ আসনে থেকে এম মঞ্জুরুল করিম রনি (বিএনপি), মুহাম্মদ হোসেন আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), হানিফ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মোঃ সালাহ উদ্দিন সরকার (স্বতন্ত্র), মোঃ জিয়াউল কবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), মাসুদ রেজা (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), জিত বড়ুয়া (স্বতন্ত্র), সরকার তাসলিমা আফরোজ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র), মোঃ মাহবুব আলম (জাতীয় পার্টি),, মোহাম্মদ ইস্রাফিল মিয়া (জাতীয় পার্টি), খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিশ), মোহাম্মদ শরিফুল ইসলাম (জনতার দল), মোঃ আবদুল কাইয়ুম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), আব্বাস ইসলাম খান (এবি পার্টি), আলী নাছের খান (জাতীয় নাগরিক পার্টি), মাহফুজুর রহমান খান (গণঅধিকার পরিষদ) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাজীপুর ৩ আসনে এস এম রফিকুল ইসলাম (বিএনপি),।মোঃ ইজাদুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), গোলাম শাব্বির আলী।(স্বতন্ত্র),। মোঃ নাজিম উদ্দিন (জাতীয় পার্টি), মোঃ জাহাঙ্গীর আলম, (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),, আশিকুল ইসলাম পিয়াল (বাসদ), মুহাম্মদ এহসানুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মুফতি শামীম আহমদ (ইসলামী ঐক্য জোট) ও মোঃ কৌশিক আহামেদ (এবি পার্টি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাজীপুর ৪ আসনে মোঃ আবুল হাসেম (স্বতন্ত্র), মোঃ শফিউল্লাহ (স্বতন্ত্র), মনির হোসাইন (ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), সালাহ উদ্দিন (বাংলাদেশ জামায়াত ইসলামী), শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), মোঃ কাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এনামুল কবির (জাতীয় পার্টি), মানবেন্দ্র দেব (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) এবং মোঃ জাকির হোসেন (আম জনতার দল) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাজীপুর ৫ আসনে এ, কে, এম ফজলুল হক মিলন (বিএনপি), মোঃ আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট), মোঃ আজম খান (জনতার দল), মোঃ কাজল ভূঞা (গনফোরাম), রুহুল আমিন (খেলাফতে মজলিস), মোঃ খায়রুল হাসান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), গাজী আতাউর রহমান (ইসলামিক আন্দোলন বাংলাদেশ) এবং মোঃ সফিউদ্দিন সরকার (জাতীয় পার্টি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের শ্রীপুরে সার কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন