১২/০২/২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ইউপি সদস্যের ছেলে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় সৌদি প্রবাসী জাহিদুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম কাপাসিয়া উপজেলার সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

নিহতের ভাতিজি সাথী আক্তার (২৮) বলেন, কাকা সৌদি প্রবাসী। কয়েক দিন আগে ছুটিতে দেশে ফিরেছেন। তার পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। গতকাল রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনার দিন রাতে বাড়ির পাশের মুদি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সৌদি প্রবাসী যুবক জাহিদুল ইসলাম। রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে ডেকে নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। তবে কী কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে জমি দখলের অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন