বিজ্ঞাপন

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেল (নেত্রকোনা-হ ১৩-৪৫৫৫) চালিয়ে কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে ট্রা‌কের সা‌থে মি‌নিবা‌সের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১৫ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন