28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে টঙ্গী–ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার দেয়ালটেক এলাকার মোবারকের স্ত্রী সাবিয়া (২৪), ইসহাকের মেয়ে আনাবি (১১) এবং ইসহাকের শাশুড়ি নরসিংদীর রায়পুর থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত নজরউদ্দিনের স্ত্রী কমলা (৫৫)। কমলা দেয়ালটেক এলাকায় তার মেয়ের স্বামীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় নিয়মিত স্থানীয়রা রেললাইন দিয়ে হাঁটাচলা করেন। বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন রেল লাইনে হাঁটতে বের হয়। আনুমানিক সাড়ে চারটার দিকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এই সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশে রেললাইন দিয়ে হেঁটে তারা বাড়ি ফিরছিলেন। সে সময় পেছন থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তারা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল! উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন