গাজীপুরে ভিডিও করার কারণে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোববার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনের ভাড়া বাসায় তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের সাথে সাক্ষাৎ করে তাদের শান্তনা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, গাজীপুর মহানগর আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, অফিস সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর ১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর ৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এড. মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ নেয়ামত উল্লাহ শাকের, বাসন থানা আমির মাওলানা মোঃ আকরামুল ইসলাম এসময়।উপস্থিত ছিলেন।
সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই জাতীর জন্য এটা দুর্ভাগ্য যে সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এই বাংলাদেশ চাইনি, এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা অর্জন করিনি, এই বাংলাদেশের জন্য আমাদের ৫ আগস্ট হয়নি।কিন্ত বারবারই এই কথাগুলো হচ্ছে, এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ, নির্মম নির্যাতন করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে। আমরা সরকারকে এবং রাষ্ট্রকে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে আহবান জানাচ্ছি জাতীর এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে এবং যারা এখানে কাজ করছেন আমরা তাদের আমরা সহযোগিতা করতে চাই তাদের পাশে দাড়ানো উচিৎ। যারাই অন্যায় করবে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে৷ দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কোন সন্ত্রাসী এই ধরনের কোন একজন সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিকের উপর হাত তুলতে না পারে।
পরে জামায়াত নেতৃবৃন্দ নিহত সাংবাদিক তুহিনের পরিবারের সাথে কথা বলেন, তাদের খোজ খবর নেন এবং তুহিনের স্ত্রীর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

