24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) গাজীপুরের উদ্যোগে সোমবার (২ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এনডিএফ গাজীপুরের সভাপতি অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং ট্রেজারার ডা. হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুল হক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর এনডিএফের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. মুহাম্মদ আলী আকবর পলান ও সদস্য সচিব ডা. মো. খলিলুর রহমান।

ডা. জুবায়েরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আমিনুল হক বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও যাকাতের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়। তিনি চিকিৎসকদের মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালনে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ চিকিৎসকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের প্রতিবাদে সড়কনঅবরোধ করে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন