১২/০২/২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এসে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের শামিম মিয়ার ছেলে আবদুল মোমিন (১৩) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের আকমন এর ছেলে জুনায়েদ (১২)।

তারা বাগানবাড়ী এলাকায় বাবা মার সাথে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: গাজীপুরে ইউপি সদস্যের ছেলে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন