20.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযোগ বিএনপি‌র বিরুদ্ধে

গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. নাঈম (২৬)। তিনি ওই এলাকার রাজু মিয়ার ছেলে।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নির্দেশে ১৫টি সিএনজি করে রিয়াজের অনুসারীরা বাড়ি থেকে তুলে নিয়ে নাঈমকে হত্যা করেছে।

নিহতের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলেকে বাসা থেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, আমার স্বামীকে কুপিয়ে আহত করেছে রিয়াজের লোকজন। আমি এর বিচার চাই।

যোগাযোগ করা হলে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান মুঠোফোনে বলেন, শুনেছি মাদক কারবার নিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এখানে আমার নাম কেনো আসলো বুঝতে পারছিনা। আমার নাম কেনো আসলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশের এসআই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন