২৫/০২/২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে শেখ হাসিনাকে আসামী করে আরও দুই মামলা

জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৪০০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র ও জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধীক ছাত্র জনতা আহত হয়। সেখানে হাফিজুল ইসলাম গাজী গুলিবিদ্ধ হয়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৫ আগস্ট মারা যান তিনি।

ওই ঘটনায় ১১ মাস পর ৩০জুন রাতে নিহতের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, একইদিনে উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ আল মামুন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কালেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের বন্ধু নয়ন মিয়া বাদি হয়ে গত ৩০জুন রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাতেও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাত ৪০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে এই মামলার আসামি করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাজীপুরের কালিয়াকৈরে দুইজন নিহতের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।’

তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন