গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে একটি সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এসময় শ্রমিকদের ছাত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় পুলিশ সাংবাদিক সহ আহত অন্তত ১০ শ্রমিকরাও পাল্টা জবাবে ইটপাটকেল ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। কয়েকদফায় সংঘর্ষের মধ্যে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। তাঁরাও শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া করে। তিন ঘন্টা পর সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফরিদপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন ভাতা সহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রাখে। দু’ঘন্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এসময় মহাসড়কের বেশ কিছু যানবাহনের ভাংচুর চালায় শ্রমিকরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশের বহুসংখ্যক সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
পড়ুন: গাজীপুরের মকশ বিলে নৌকা ডুবে নিখোঁজ তিন শিক্ষার্থী
এস/


