গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট ) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ ঘন্টাব্যাপি মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য বড় হুমকি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
মানববন্ধনে বিপিজেএফ-এর নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
পড়ুন: দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু
এস/


