বিজ্ঞাপন

গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় একটি ছিনতাইকারি দল। বৃহস্পতিবার (৩ জুলাই)
রাত সাড়ে দশটার সময় মহানগরের কোনাবাড়িকলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডল (৩৮) গুরুতর জখম হয়েছেন। তিনি কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় বসবাস করে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্বর্ণ ব্যবসায়ীর স্বজনরা জানান, মহানগরের কোনাবাড়ি কলেজ গেট স্কুল মার্কেট এলাকায় সাথী জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে সনজিৎ মন্ডল দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন। জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসাও করতেন তিনি।
তিনি প্রতিদিনের ন্যায় দোকান শেষ করে মজুদ থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাসায় যান।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে কলেজ গেট আসলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায়।

তার কাছে ব্যাগে থাকা আনুমানিক ৫ ভরি স্বর্ণ ও বিকাশের নগদ দেড় থেকে দুই লাখ টাকা ছিনিয়ে
নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যান। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন জানান, ছিনতাই এর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
তবে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন: ঝিনাইগাতীতে বিএনপির আলোচনা সভা ও কর্মশালা শুরু

দেখুন: ইউক্রেন যাচ্ছে যুক্তরাষ্ট্র্বের দেওয়া এফ-১৬ বিমান, অসহায় রুশ সেনারা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন