বিজ্ঞাপন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুরে পিক-আপ মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হারুন মারা যান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান জাকির হোসেন।

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে অপর নিহত ব্যক্তি জাকির হোসেন (৪৫) একই গ্রামের বারেকের ছেলে। হারুন অর রশিদ সিমলাপাড়া বাজারে টেইলার্স এবং জাকির হোসেন মুদি মালের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। সেই হাটের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে দু’জনই শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন নিহত হয়। গুরুতর আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাচটার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, কটুক্তি ও গুপ্ত সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ

দেখুন: ৩ জেলায় সড়ক দু র্ঘ ট না য় ৩ জন নি হ ত, আহত অনেকে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন