১১/০২/২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদ, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নীট হরাইজন লিমিটেড নামের একটি গার্মেন্টস্ কারখানার শ্রমিকরা।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ১০টায় এ অবরোধের ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানার শ্রমিকরা জানান, গতকাল মঙ্গলবার কোন নির্দেশনা ছাড়াই কারখানার ৩০/৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া কারখানার বন্ধ, শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি শিল্প পুলিশকে জানালেও তারা কোন উদ্যােগ গ্রহণ করেননি। পরে বিক্ষুব্দ শ্রমিকরা জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে শিল্প পুলিশ, শ্রীপুর থানা পুলিশ শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টা খানেক বন্ধ থাকার পর ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম পৌঁছে মালিক পক্ষের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেয়া হলে সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাসে আগুন

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন